জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে সোবহানা মোস্তারির দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ....
